কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক ইনানের জন্মদিনে কমলগঞ্জে দোয়া

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে।

শনিবার(২৫ নভেম্বর) এশার নামাজের পর কমলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিশকাত মাহ্দীর উদ্দ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হাসান জয়, সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছাব্বির আহমেদ ছবির, পৌর ছাত্রলীগ নেতা আবজাল, আলীনগর ইউনিয়ন যুবলীগ নেতা কয়েস আহমেদ, ছাত্রলীগ নেতা রনি, নয়ন, তাজিম, তুহিন, মইনুল সহ ছাত্রলীগের আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।