
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে কারাগারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দেশটির আদিয়ালা কারাগারে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল তাকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে।
সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল রোববার পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে আদিয়ালা জেলে দেখা করেছে এবং ১৪ কোটি পাউন্ড আল কাদির ট্রাস্ট মামলায় অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
ডন-এর সঙ্গে আলাপকালে এনএবির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে এদিন ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দ্য ডন বলছে, মামলায় ইমরান খানের ভূমিকার তদন্ত করতে গত ১৫ নভেম্বর থেকে দুর্নীতিবিরোধী নজরদারিকারী কর্মকর্তারা নিয়মিত আদিয়ালা জেল পরিদর্শন করছেন। ইমরান খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ৫০ বিলিয়ন রুপিকে বৈধতা দেওয়ার বিনিময়ে বাহরিয়া টাউন লিমিটেড নামের আবাসিক কোম্পানির কাছ থেকে তারা বিপুল অর্থ ও জমি ঘুষ পেয়েছিলেন।
এছাড়া ইমরান খানের বিরুদ্ধে সমঝোতা চুক্তি সংক্রান্ত তথ্য গোপন করে মন্ত্রিসভাকে বিভ্রান্ত করার অভিযোগও রয়েছে।
প্রসঙ্গত, তোশাখানা মামলায় ‘দোষী সাব্যস্ত’ হওয়ার পর গত ৫ আগস্ট ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মূলত গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে।
যদিও ইমরান খান এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেছেন। ইমরানের বিরুদ্ধে বর্তমানে প্রায় ১৮০টি মামলা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...