
বয়স ৪৪ ছুঁতে চললেও এখনও নিজেকে আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখনও নিজেকে কিভাবে ফিট রেখেছেন বেবো সে বিষয়েই সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
কারিনা বলেন, ‘এই যে এখনকার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক ধরণের প্রতিযোগিতা, চেহারার তুলনা, আমাকে আকর্ষণীয়, তরুণ দেখাতে হবে কিংবা বড় কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হবে; এসব আমি পারি না।’
নিজেকে আবেদনময়ী দাবি করে কারিনার ভাষ্য, ‘তোমার নিজেকে খুঁজে পেতে হবে, নিজস্বতা খুঁজতে হবে। নিজের মধ্যে এমন একটি জিনিস খুঁজে নিতে হবে, যেটা সবসময় ধরে রাখতে চাও, হারাতে চাও না। তোমরা এখনও সবাই চাচ্ছো যে, ডার্টির (ম্যাগাজিন) প্রচ্ছদে আমার থাকা উচিত, তাই না? তার মানে কিছু একটা তো এখনও আমার মধ্যে আছে, আমি এখনও আবেদনময়ী।’
বড় পর্দার পর ওটিটিতেও এখন কাজ করবেন কারিনা। আগামীতে নায়িকাকে দেখা যাবে ‘দ্য ক্রু’ ও ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী