
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কলেজের নব নির্মিত ছয়তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন এই ভবনটির নামকরণ করা হয়েছে বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ভবন। ৮ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের নির্মিত করা হয় এই ছয়তলা ভবন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ভবনের উদ্বোধন ঘোষণা করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কলেজের অধ্যক্ষ দীপচাঁন কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালু লাল রায়, প্রফেসর (অব) সাইয়্যিদ মুজীবুর রহমান, উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামনুল ইসলাম খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, কলেজে নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন কমিটির আহবায়ক সুদর্শন শীল প্রমুখ।

মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...