
দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে শেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে ৮স্বতন্ত্র প্রার্থীসহ ২২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এর মধ্যে তিনজন আওয়ামীলীগের, জাতীয় পার্টির তিনজন, কৃষক শ্রমিক জনতালীগ দুইজন, তৃণমূল বিএনপি দুই জন বিএনএম, জাসদ, বাংলাদেশ সুপ্রীম পার্টি ও জাকের পার্টির একজন করে ২২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ ৩০ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের পাঁচবারের এমপি আতিউর রহমান আতিক ৬ষ্ঠ বারের মতো আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট মোখলেছুর রহমান, জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো: ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভেকেট মোহাম্মদ আব্দুল্লাহ, জাকের পার্টির আহসানুল হক আকন্দ, বাংলাদেশ সুপ্রীম পার্টির আবুল কালাম আজাদ, কৃষক শ্রমিক জনতা লীগের বারেক বৈদেশী, তৃণমূল বিএনপির ফারুক হোসেনসহ ১০জন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলোদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ৭ম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী হিসেবে প্রার্থী হয়েছেন তৃণমূল বিএনপির জায়েদুর রশীদ শ্যামল, জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদসহ চারজন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রথমবারের মত শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এডিএম শহিদুল ইসলাম মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেছেন। তার বিপরীতে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা প্রকৌশলী সিরাজুল হক, কৃষক শ্রমিক জনতালীগের সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামলীগের এসএম আব্দুল্লাহেল ওয়ারেছ নাঈম, মিজানুর রহমান, এইচ এম ইকবাল হোসাইন অন্তর, মোহসিনুল বারী রুমী ও জাতীয় পার্টির ইকবাল আহসানসহ আটজন। আওয়ামলীগের এ চার নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আজ শেরপুর সদর, ঝিনাইগাতী ও শ্রীবরদীতে দেখা যায় উৎসবের আমেজ। দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ মনোনয়নপত্র জমা দেয়ার জন্য ভীড় করেন।এখানে সরকার দলীয় প্রর্থাীরা উন্নয়নের অসমাপ্ত কাজকে সমপন্ন করার জন্য আশ্বাস দেন। তারা শেরপুরে মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও রেল লাইন করার আশ্বাস দেন।
স্বতন্ত্র প্রার্থীরা দাবী করেন, প্রধানমন্ত্রী তাদেরকে জনপ্রিয়তা যাছাই করার সুযোগ দেওয়ায় তারা প্রার্থী হয়েছেন। বিজয়ী হয়ে তারা প্রধানমন্ত্রীকে বিজয়ের মালা উপহার দিতে চান।এদিকে অন্য দলের প্রার্থীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী করেন।
এদিকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, শেরপুরে সুন্দর পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ শেষ পর্যন্ত ধারে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...