
শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন ১৯ বছর পর গ্রেপ্তার হয়েছে। ২২ নভেম্বর বুধবার ভোরের দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত ধর্ষক জাকির হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে।র্যাব-১৪ জামালপুরের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান আজ দুপুরে সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১৪ জানায়, শেরপুরের ঝিনাইগাতীর নলকুড়া গ্রামের ৬ বছরের শিশুকে জাকির হোসেন ভাঁটের ফুল দেখানোর কথা বলে ২০০৪ সালের ২৬ নভেম্বর তার বাড়ীর পশ্চিম পাশে মহারশি নদীর ধারের একটি ঝোপ ঝারের ভিতর নিয়ে যায়। অতঃপর ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করতে থাকলে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে আসে।
তখন ধর্ষণকারী জাকির ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে শিশুটির বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)ধারায় একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিজ্ঞ জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল-২, শেরপুর গত ২০০৯ সালের অক্টোবর মাসের ৮ তারিখে আসামী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডেদন্ডিত করেন। আসামী জাকির হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিলো।
আশিক উজ্জামান আরও বলেন, আসামী জাকিরকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে গ্রেপ্তারকৃত জাকির হোসেনকে ঝিনাইগাতী
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...