শেরপুরের শ্রীবরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণের সেই ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার চকবন্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ ২৫ নভেম্বর দুপুরে আসামীকে আদালতে পাঠানিয়েছে থানা পুলিশ।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি কাইয়ুম জানান, শ্রীবরদী উপজেলার চকবন্দির রফিকুল ইসলামের ছেলে ইউসুফ কিছুদিন যাবত উপজেলার একটি মাদ্রাসার এক ছাত্রীকে বিভিন্ন সময়ে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাদে ফেলে। পরে তাকে ফুসলিয়ে কৌশলে ইউসুফের বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করে। পরবর্তীতে পুনরায় তাকে ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তার পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামী করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করে।
এরপর অভিযান চালিয়ে পুলিশ ইউসুফকে চকবন্দি নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত