
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন তার স্ত্রী ও একজন কর্মকর্তা।
রোববার (১২ নভেম্বর) সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান ‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’র কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিতব্য ‘প্যাসিফিক এয়ার চীফ্স সিম্পোজিয়াম ২০২৩’ এ যোগদান করবেন।
বিমান বাহিনী প্রধান উক্ত সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে ‘হিউম্যানিট্যারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)’ এর উপর বক্তব্য প্রদান করবেন। এ ছাড়াও, তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
সরকারি এ সফর শেষে আগামী ১৯ নভেম্বর তিনি দেশে ফিরে আসবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী