
গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০ টি যাত্রাপালা নিয়ে ‘গণজাগরণের যাত্রা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩ টা উপজেলায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় যাত্রাপালা মঞ্চস্থ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু’র সভাপতিত্বে গনজাগরণের যাত্রাপালা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বনশ্রী অপেরার পালা সদর উপজেলায় ১৫ নভেম্বর, কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে সুরমা অপেরার পালা ১৬ নভেম্বর ও শ্রীমঙ্গলে সূর্যমূখী যাত্রা ইউনিটের পালা ১৭ নভেম্বর শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে বাস্তবায়িত করা হবে।
জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার জ্যোতি সিনহা গণজাগরণের যাত্রা উৎসবটি জেলা ও উপজেলায় উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...