
নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)। এতে প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা। সহকারী প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়। গেলো ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮০তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আগামী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন তাঁরা।
নবনিযুক্ত প্রক্টর টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি এর আগে ২ বছর (২০১৭ – ২০১৯) প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা আমাকে কাজ করতে সাহায্য করবে। আমার কাজ হলো বিশ্ববিদ্যালয়ের নিয়ম- শৃঙ্খলা যথাযথভাবে প্রয়োগ করা।
যখন যে দায়িত্বে ছিলাম তা যথাযথভাবে পালন করেছি।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে পারলে নিজের কাছে ভালো লাগা, আত্ম তৃপ্তি কাজ করে। যখন সেই সমস্যা আসবে সেটা সমাধান করতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত