
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে ধারণা নির্বাচন কমিশনের।
এই নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে আসতে আগ্রহী পর্যবেক্ষক ব্যবস্থাপনা, তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন।
আগামী ২৮ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সভাপতিত্ব করবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
গত ২৩ নভেম্বর নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ছাড়পত্র, ভিসা প্রসেসিং, On Arrival Visa ব্যবস্থাকরণ, এয়ারপোর্ট হেল্পডেস্ক স্থাপন, মিডিয়া সেল স্থাপন, স্বাস্থ্যসেবা প্রদান ও নিরাপত্তাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আগামী ২৮ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫২০, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়ে যথাসময়ে উপস্থিত থাকার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মহাব্যবস্থাপক বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী