
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার (২৯ নভেম্বর) অষ্টম ধাপে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে তারা।
গত সোমবার (২৭ নভেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দুই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
পরে ওইদিনই এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...