
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস দাবি করে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশেষ করে স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতে এমন করা হচ্ছে।
এ প্রসঙ্গে দূতাবাসের পোস্টে বলা হয়, অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে খবর পাওয়া যায়। বৈঠকে তারা দেশে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। বিশেষ করে, আমেরিকান রাষ্ট্রদূত তার কথোপকথনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ ‘শান্তিপূর্ণ বিক্ষোভে’ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তথ্য সহায়তা প্রদান করবে। দশ বছর আগেও রাশিয়া একই রকম দৃশ্য দেখেছে বলেও পোস্টে অভিযোগ করা হয়।
রাশিয়ার এমন বিবৃতির পরেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া ইচ্ছাকৃত রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। এর আগে সবশেষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বাংলাদেশকে নিয়ে দুই পরাশক্তির টানাটানি লক্ষ্য করা গিয়েছিল।
এর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে বানচাল হওয়া বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের আগে পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সমাবেশের সময় সরকার ঢাকার রাস্তা ও প্রবেশপথ বন্ধ করবে কি না, যে দাবি দূতাবাস পরে প্রত্যাখ্যান করে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন হঠাৎ করেই গত ১৬ নভেম্বর দুপুরে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পিটার হাস।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী