জাতীয় সংসদের বর্তমান সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক ৬ষ্টবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
হুইপ আতিউর রহমান আতিক মনোনয়ন পাওয়ার পর আজ ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলায় প্রবেশ করেন। দিনমজুর থেকে ব্যবসায়ী, তরুণ থেকে মুক্তিযোদ্ধা সবাই এসেছেন তাকে বরণ করতে। ঢোলডগ্গর বাজিয়ে, বিভিন্ন ব্যানার পোস্টার, ফেস্টুন, নৌকা, বৈঠা নিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, লেগুনা ও হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচছা জানান তৃনমুলের নেতাকর্মী ও জনগন।

হুইপ আতিক নৌকা পাওয়ায় খুশি তৃণমূলের মানুষেরা। বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা শহরে প্রবেশ করেন হুইপ আতিক। পরে শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি, পাঁচ বারের সংসদ হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এসময় হুইপ আতিক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেরপুর সদর উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হচ্ছে আমার প্রধান কাজ। আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমার কারো প্রতি কোন রাগ-ক্ষোভ নেই। নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে প্রমান করবো এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমি বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবো।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট চন্দন কুমার পাল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত