
ঢাকা ও এর আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ। যদিও অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। অবশ্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এদিকে আজও গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই তারা কারখানার সামনে অবস্থান নেন। সাড়ে ১২ হাজার টাকার নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে তাদের দাবি ২৩ হাজার টাকা। পাশাপাশি বিচার চান সহকর্মীদের মৃত্যুর। এদিকে, মালিকদের আশ্বাসে কেউ কেউ কাজে যোগ দিয়েছেন।
গত কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় কারখানায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার (৭ নভেম্বর) গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করার পর ইউনিয়ন নেতারা নতুন মজুরি প্রত্যাখ্যান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী