নওগাঁয় ছাত্রলীগের হরতাল-অবরোধ বিরোধী মিছিল

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে সারাদেশে সন্ত্রাস ও সহিংস তান্ডবের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগ বিক্ষোভ মিছিল বের হয়।

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল সহ জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বলেন, বিএনপি- জামায়াতের ডাকা হরতাল-অবরোধ দেশ বিরোধী। তা প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীদের রাজপথে ছিল,আছে এবং থাকবে।

তাদের সহিংস কার্যক্রম রোধ করতে ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে। কেউ যদি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করতে আসে এবং গাড়ি চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বলেন, বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অবরোধ-হরতালের মতো সহিংস কর্মসূচি দিয়েছে। তারা হিংস্রতার প্রতীক হিসেবে বিভিন্ন যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে।

এতে করে দেশের অগ্রগতি যেমনিভাবে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনোভাবেই বিএনপি-জামায়াতের অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না।