• রাজনীতি
  • তৃতীয় বারের মত নৌকা পেলেন কন্ঠশিল্পী মমতাজ

তৃতীয় বারের মত নৌকা পেলেন কন্ঠশিল্পী মমতাজ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম।

আজ রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের নাম প্রকাশের পর টানা তৃতীয় বারের মতো নৌকা নিশ্চিত হয় মমতাজ বেগমের।

এখানে নৌকার মনোনয়ন চেয়েছিলেন ১২ জন। ১২জন থেকে আসনটিতে নৌকার মাঝি হিসেবে এমপি মমতাজ বেগমকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত এমপি।

মমতাজ বেগম বলেন, জননেত্রী শেখ হাসিনার সময়ে এদেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সিঙ্গাইরেও ব্যাপক উন্নয়ন হয়েছে, যার ধারা এখনও অব্যাহত রয়েছে। আমি দূর্নীতি করিনি, তাই জনগণ আমাকে চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনের রায়কে প্রাধন্য দিয়ে তাদের মনোনীত ব্যক্তিকেই নৌকার মনোনয়ন দিয়েছেন। আগামীতেও এভাবেই আমি জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই।