চট্টগ্রামে স্বেচ্ছাশ্রমে এক কৃষকের ধান কেটে দিলো তিন পুলিশ সদস্য। শুক্রবার দুপুরে সামাজিক যোগযোগ মাধ্যমে ধান কাটার একটি ভিডিও চোখে পড়ে। এতে সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন তারা।
পুলিশ সদস্যরা হলেন: আমির খান, অনিক ও সম্রাট। তাদের মধ্যে আমির খান ও অনিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এবং সম্রাটের বাড়ি হবিগঞ্জে জেলার মাধাবপুর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের সাগরিকা এলাকার জহুর আহমেদ স্টেডিয়াম এলাকায় দায়িত্বে ছিলো তরুণ তিন পুলিশ সদস্য আমির, অনিক ও সম্রাটের। বিকাল ৫ টায় ডিউটি শেষে ফেরার পথে চোখে পড়ে স্টেডিয়ামে পাশে মুজিব আলী নামের এক কৃষক তার ছোট ছেলেকে নিয়ে জমির ধান কাটছে। তখন সেই তিন পুলিশ সদস্য মানবিক দিক বিবেচনা করে স্বেচ্ছায় মুজিব আলীর জমির ধান কেটে দেয়। দীর্ঘ ৪০ মিনিট কৃষক মুজিব আলীর ১ কানি জমির কিছুটা ধান কেটে দেয় তারা।
মুজিব আলী জানান, আমি ও আমার ছেলে জমিতে ধান কাটছিলাম। তিনজন পুলিশ এসে জমিতে ধান কেটে দিতে চাইলো। পরে তারা বেশ সময় নিয়ে ধান কেটে দিয়েছে। পুলিশ যদি এভাবে গরীবের উপকারে আসে তাহলে পুলিশ নিয়ে ভয়ের কিছুই থাকবে না।
তিন পুলিশ সদস্য প্রতিবেদককে জানান, ডিউটি শেষে আমরা কার্যালয়ে ফিরছিলাম। তখন চোখে পড়ে বাবার বয়সি একজন কৃষক তার ৮-৯ বছরের ছেলেকে নিয়ে ধান কাটছে। আমরাও গ্রামের ছেলে সেই বিষয়টি চিন্তা করে এগিয়ে যায় কৃষকের ধান কাটায় সহযোগীতা করতে। কৃষকের নাম জিজ্ঞাস করে তার কাছ থেকে কাস্তি নিয়ে ৩০-৪০ মিনিট ধান কেটে দিয়ে দেয়। এতে সেই কৃষক মুজিব আলী খুব খুশি হন। সেটি আমাদের কাছে শান্তির বিষয়।
চট্রগাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান জানান, বিষয়টি আমার জেনে নেই। আমি খোঁজ নিচ্ছি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত