
ধর্মীয় নানা ব্যাখ্যা নিয়ে অপপ্রচাররোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চক-ভারুনিয়া দরবার শরীফের আয়োজনে আজ শনিবার দুপুরে জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁর ইমাম আজম ফাউন্ডেশনের মুফতি শাহ আলম।
লিখিত বক্তব্যে মুফতি শাহ আলম বলেন, বর্তমানে মিলাদ কিয়ামের বিপক্ষের আলেমগণ নানা বিতর্কে জড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছেন। শুধু তাই নয়, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে ‘কিয়াম ও মিলাদ’ এর পক্ষে-বিপক্ষে ‘বাহাস’ করেন ২ দলের আলেমগন। কিয়াম ও মিলাদের বিপক্ষের আলেমগ জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মুফতি ইমরান আলী, চক ভারুনিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ আব্দুল গফুর, চক ভারুনিয়া দরবার শরীফের পরিচালক মওলানা ইব্রাহিম হোসেন, পুরানাপৈল ইউ.পি সদস্য কামরুজ্জামান রনজু প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...