
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে। এছাড়া, এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত