মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ড. মো: আব্দুস শহীদ এমপি।
জানা যায়, উপজেলার কালেঙ্গা সার্কুলার রাস্তা ৫০০ মিটার, দক্ষিণপল্কী - শ্রীসূর্য রাস্তা ১ কিলোমিটার, শমশেরনগর তারাপাশা রোড টু মরিচা রাস্তা ৮০০ মিটার, স্মরণ দাশ রাস্তা ৩৫০ মিটার, এয়ারপোর্টে তারাপাশা রোড টু শ্রীসূর্য উসমানগড় রাস্তা ৭ মিটার, শহীদনগর বাজার আরসিসি ঢালাই ৮ মিটার, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ মল্লিক সাগর, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত