
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম আগামীকাল শনিবার সকালে সংগ্রহ করবেন। তিনি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ নিশ্চিত করেছেন।
যদিও গতকাল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, শুক্রবার বিকেল ৩টায় তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী মনোনয়ন ফরম বিক্রির কার্যকম উদ্বোধন করবেন এবং নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
এদিকে তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। যখনই আমরা সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করে দিলাম। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...