• ছবিঘর ফিচার
  • মুজিব সিনেমা দেখলেন নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীরা

মুজিব সিনেমা দেখলেন নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

শেরপুরের নালিতাবাড়ী শহরের অন্তরা সিনেমা হলে ৯নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব: একটি জাতির রূপকারসিনেমাটি  উপভোগ করেছে সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী।

কলেজ কর্তৃপক্ষ এই সিনামাটি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও বাঙালী জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব কতোটুকু গুরত্বপূর্ণ ছিলেন তা ছাত্রদের মাঝে তুলে ধরতে এই  আয়োজন করেন।

শিক্ষার্থীদের সাথে সিনেমাটি উপভোগ করেন মোঃ শাহজাহান কবির (সহকারী অধ্যাপক),এস এম রফিকুল ইসলাম(সহকারী অধ্যাপক),মোঃ আবুল বাশার(প্রভাষক),মোঃ আক্তারুজ্জামান(প্রভাষক),মোঃ হাবিবুল্লাহ মাসুদ(প্রভাষক),মোঃ আমিনুল ইসলাম(প্রভাষক),বি এম ইশরাত জাহান।

এছাড়াও ছাত্রলীগ নেতা সাব্বির আহাম্মেদ বাদশাহ,জুনায়েদ, মুঞ্জুরুল, প্রমুখ।মুভি দেখার শেষে সিনেমা হলে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।