
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের ৬ বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বরাদ্ধ দেয় দলটির কেন্দ্রীয় মনোনয়ন কমিটি।
দলীয় প্রতীক নৌকা পেয়ে মঙ্গলবার (২৭ নভেম্বর) ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জে আসার পথে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের মুছাই এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা কার, মাইক্রো, জীপ ও মোটর সাইকেল শোভাযাত্রর মাধ্যমে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে বরণ করে নেয়।

পরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল চৌমুহনীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ তাকে ৭ম বারের মতো দলীয় প্রতীক নৌকা উপহার দেওয়ায প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোভাযাত্রা ও পথসভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও মানুষের ঢল নামে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...