
নিয়মিত হাঁটা ও জগিং করা শরীরের জন্য খুবই উপকারী। জানলে অবাক হবেন, শুধু হেঁটেই কঠিন সব রোগের ঝুঁকি কমানো সম্ভব। তেমনটিই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
জামা ইন্টারনাল মেডিসিন ও জামা নিউরোলজি জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে, প্রতিদিন প্রায় ১০ হাজার কদম হাঁটা ডিমেনশিয়ার ঝুঁকি ৫০ শতাংশ কমাতে পারে।
নতুন গবেষণাটি প্রায় ৮০ হাজার ব্যক্তির ফিটনেস ট্র্যাকিং ডেটা পর্যবেক্ষণ করে। তারা দেখেছেন, যারা প্রতি মিনিটে পদক্ষেপের গতি বাড়িয়েছে তারা দৈনিক হাঁটার কারণে অনেক স্বাস্থ্য সুবিধা পেয়েছেন। তাই নিয়মিত হাঁটার পাশাপাশি গতি বাড়ানোর দিকেও নজর রাখতে হবে।।
কীভাবে হাঁটবেন?
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), ইউএস এর পরামর্শ অনুযায়ী, ধীরে ধীরে হাঁটা শুরু করুন ও সপ্তাহে ১৫০ মিনিট শারীরিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করুন।
হাঁটতে একঘেয়েমি লাগলে আপনার কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটুন। এতে আপনি না চাইলে হাঁটতে হবে কুকুরকে ধরে রাখার জন্য। বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিন হাঁটতে হাঁটতে, এছাড়া ফোনে কথা বলার সময়ও পায়চারি করুন।
আবার গন্তব্যস্থলে হেঁটে যাওয়া, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা ইত্যাদির মাধ্যমে আপনি সহজেই শারীরিকভাবে সত্রিয় থাকতে পারবেন।
নির্দেশক্রমে, ডা. ফায়জুর রহমান ফয়েজ
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল
মন্তব্য লিখুন
আরও খবর
ঈদের আগে বাড়ল আদার দাম, স্বস্তি পেঁয়াজ-রসুন ও...
ঈদের আগে বাড়ল আদার দাম, স্বস্তি...
দাম কমলেও ৮০ টাকার নিচে সবজি নেই বাজারে
দাম কমলেও ৮০ টাকার নিচে সবজি...
ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম
ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে...
বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে
বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে...
লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম
লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের...
মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম
মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম