
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন।
শুক্রবার (৬ অক্টোবর) দেশটির ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লার মহাসড়ক দিয়ে যাচ্ছিল। চালক বাসটি দ্রুত চালানোর সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছে, যাদের সবাই ভেনেজুয়েলা ও হাইতির বাসিন্দা। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে।
চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়। নিহতরা সবাই কিউবার নাগরিক ছিলেন।
উল্লেখ্য, মেক্সিকান কর্তৃপক্ষ সাধারণত সঠিক কাগজপত্র ছাড়া বাসের টিকিট কিনতে নিষেধ করে। কিন্তু অনেকেই টাকা না থাকায় চোরাকারবারিদের খারাপ বাস ও ট্রাক ভাড়া করে এবং চালকরা পুলিশে হাত থেকে বাঁচতে দ্রুত বাস চালায়। ফলে দুর্ঘটনা ঘটছে। সূত্র : সিএনএন, ইন্ডিয়া টুডে
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প