ঘূর্ণিঝড় হামুন; এবার বন্ধ হলো চাঁদপুর নদীবন্দরে লঞ্চ চলাচল

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চাঁদপুরের নদীবন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ আছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সাহাদাত হোসাইন।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. সাহাদাত হোসাইন বলেন, চাঁদপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনো পড়েনি। তবে নদীপথ উত্তাল থাকায় বিকেল ৩টা থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বেলা ১১টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ রুটের ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নদী বন্দরে এখন পর্যন্ত ২ নম্বর সতর্কতা সংকেত আছে।