
চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (২ অক্টোবর) সকাল ৭টায় কচুয়া উপজেলার ঘাগড়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন- রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, উপজেলার ঘাগড়া বাজার এলাকায় ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সঙ্গে চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। সিএনজি ও আল-আরাফা পরিবহনের বাসটি জব্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...