বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে

মায়ের কবরের পাশে শায়িত হয়ে চির বিদায় নিলেন আল-মামুন সরকার

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আল মামুন সরকারের জানাযা।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে মায়ের কবরের পাশে শায়িত হয়ে চির বিদায় নিলেন অধিকারী আল-মামুন সরকার। সোমবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব সিগবাতুল্লাহ নূরের ইমামতিতে জানাযা সম্পন্ন হয়।

এর আগে দেশের বীর সন্তান হিসেবে পুলিশের চৌকস দল নিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ।

আল মামুন সরকারকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে যেন পুরো জেলার রাজনৈতিক-সামাজিক ও সাধারণ মানুষরা শোকে কাতর। সকালে মৃত্যুর খবর শুনেই আল মামুন সরকারের বাড়িতে ভিড় জমান আপামর জনতা। শুধু তাই নয়, স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাজির হন আল মামুন সরকারের বাড়িতে।

শুধু তাই নয়, দশম শ্রেনীতে পড়াকালীন সময়ের এই মুক্তিযুদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিকের শেষ বিদায়ে উপস্থিন হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, মরহুমের শ্যালক তানভীর আহমেদও জানাযায় অংশ নেন।

জানাযার পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকল আনুষ্ঠানিকতা শেষে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়।