
জয়পুরহাটে ৮০ বোতল ফেনসিডিল আটকের মামলায় হারুনুর রশীদ টুটুল নামে কথিত এক সাংবাদিকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। মঙ্গলবার দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত হারুনুর রশিদ টুটুল বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকার মৃত আবু তাহেরের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকায় অবস্থান নেয় জেলা ডিবি পুলিশ। সে সময় ডিবি পুলিশ টুটুলের মোটরসাইকেল থামালে সে নিজেকে সাংবাদিক পরিচয় দেন।
এ সময় তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় জেটিভি ও দৈনিক বজ্রশক্তি লেখা দুটি আইডি কার্ডসহ দুটি ক্যামেরা। এ
ঘটনায় একই দিন পাঁচবিবি থানায় মামলা দায়ের পর আজ বিজ্ঞ আদালত এ রায় দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...