ব্রাহ্মণবাড়িয়ায় শাকিল মিয়া (২০) নামের এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ দিকে জেলা শহরের উত্তর শেরপুর এলাকা থেকে লাশটি।উদ্ধার করা হয়।
শাকিল মিয়া জেলার নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামের মো. জিলন মিয়ার ছেলে। শাকিল শহরের বশির আহমেদের ভাড়া বাড়িতে বাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শাকিল মিয়া পেশায় একজন রিকশা চালক। সে রোববার সকালে সবার অজান্তে শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচানো আত্মহত্যা করে বলে জানায় । পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
ওসি আসলাম হোসেন আরো বলেন, কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত