আর্থিক লেনদেন, ছাত্রলীগকর্মীকে কমিটিতে স্থান ও সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম ভূঁইয়া।
বুধবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগপত্র সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল এর কমিটিতে ৫নং যুগ্ম আহ্বায়ক করা হয় মো; সাইফুল ইসলাম ভূঁইয়াকে। তবে কমিটিতে শীর্ষ পদে জাতীয় পার্টি এবং আওয়ামী রাজনীতি থেকে আসা লোকজনদের গুরুত্ব দিয়েছে জেলা ছাত্রদল এর আহ্বায়ক শাহিনুর রহমান। কমিটির আরো ভালো পদে আসতে অর্থ চইলে প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা দিলে কেন্দ্রিয় কমিটি থেকে তা সংশোধন করে ভালো পদ দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয় মো: সাইফুল ইসলাম ভূইয়াকে । তাছাড়া কমিটিতে অছাত্র বিবাহিত, ছাত্রলীগ কর্মী এবং ছাত্রদল এর বাইরের একাদিক ছেলেকে পদায়ন করা হয়ছে বলে পদত্যাগ পত্রে লেখা হয়। শুধু তাই নয়,জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী সংগঠন বিরোধী কাজের জন্য চাপ দেয় বলে অভিযোগ করেন।

তিনি আরো লেখেন, বর্ধিত কমিটিতে ছাত্রদলের ত্যাগী, নির্যাতিত এবং নিরলস পরিশ্রম করে যাওয়া জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা এবং দলের নীতি নৈতিকতাহীন কাজের দায়ভার নিতে সম্পূর্ণ অপরাগতা প্রকাশ করে পদত্যাগ করেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমানকে একাধিকাবর মুঠোফোনে যোগযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সমীর চক্রবর্তী মুঠোফোনে জানান, কমিটি গঠনের কিছুদিন পর যুগ্ম আহবায়ক সাইফুল বিদেশে চলে যায়। বর্তমানে সে লন্ডনে অবস্থান করছে। বিদেশ চলে যাওয়ার কারণে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছিলা তাকে অব্যাহতি দেওয়ার জন্য। বিষয়টি জানতে পেরে সে মিথ্যা অভিযোগ লিখে পদত্যাগ পত্রটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। যেহেতু এখন কেন্দ্রীয়ভাবে আন্দোলনে ব্যাস্ত তাই পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।
সোমবার বিকেলে সাইফুল ইসলাম ভূঁইয়া মুঠোফোনে বলেন, আমি লন্ডনে এসেছি ভ্রমণে। আগামী ১৫ দিন পর দেশে ফিরব।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত