মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে ফেরদৌস ১৪ নামেন এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় কিশোরের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কুলাউড়া থানার পুলিশ।
নিহত ফেরদৌস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
নিহতের বড় ভাই আলাউদ্দিন বলেন, রোববার গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ফেরদৌসকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সে মারা যায়। বিএসএফের গুলিতে আহত হয়েছিল ও পরে মারা যায় বলে কিছু আইনী নিয়ম মেনে লাশ পেতে বিলম্ব হয়েছে। তিনি আরও বলে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর তার দাফন সম্পন্ন হবে।
শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল হক দুরুদ বলেন, আইনীভাবে লাশ গ্রহণ করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরদৌসের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ফেরদৌস রোববার রাত ৮ টায় লালারচক সীমান্তের নাথবাড়ি এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশ করতেছিল। এসময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় পানিতে পড়ে যায়। এরপর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পানিতে আরও তিন রাউন্ড গুলি ছোড়ে। আহত ফেরদৌসের আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর রোববার রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত