বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট ও মানুষ মারতে ব্যাস্ত ছিলো বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড.আনিসুল হক। শুক্রবার বেলা ১১ টায় আখাউড়া পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীর নির্দেশনা বৃক্ষ রোপন কর্মসূচীতে যোগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২৫ হাজার চারা বিতরণ করেন।
বর্ধিত সভায় আইনমন্ত্রী বলেন, বিএনপির জামায়াতের লোকেরা বলেছে আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে অল ধ্বনি হবে। উনারা কিন্তু ১৯৭৫ সাল থেকে শুরু করে ১৯৯৬ সাল পর্যন্ত ছিল। আবার ২০০১ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত ছিল। উনারা কিন্তু মসজিদ মাদ্রাসা করে নাই। উনারা লুটপাট করতে ব্যস্ত ছিল। নিরীহ মানুষ মেরে ফেলতে ব্যস্ত ছিল। আর জননেত্রী শেখ হাসিনা সাত হাজার কোটি টাকা খরচ করে প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করে দিয়েছে। উনারা করে নাই। যারা পাকিস্তানকে ভালোবাসে, মুজাহিদ নিজামীরা বাংলাদেশের উন্নয়ন করবে না।
২৮ অক্টোবর কর্মসূচী নিয়ে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি তিলিশমত দেখাবে। আমরা তো পাকিস্তান আর্মির তিলসমত দেখেছি । উনাদের তেলেসমত আর কি দেখব? উনাদের নেতারা তো আইছে আর গেছে ।
আইনমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন বিএনপি জামায়াতের সহ্য হয় না। এখনো বাংলাদেশে এক ডলার দাম ১১০ থেকে ১২০ ডলারের মধ্যে থাকে। আর এই এক ডলার দাম পাকিস্তানের ৩০০ রুপি। যেহেতু উনাদের বাবাদের দেশ পাকিস্তান, সেখানে বাংলাদেশের উন্নতি হচ্ছে সেটি তাদের ভালো লাগেনা।
তিনি আরো বলেন, ২০০৩ সালে বিএনপি সরকার একটি কোম্পানির সাথে চুক্তি করেছিলেন। । সেই কোম্পানিতে বলেছেন, গ্যাস নিলে ২০ বছর দুই ডলার ৮০ সেন্টের উপর দিতে হবে না । আর আজ এই গ্যাসের দাম সাত ডলারের উপর। এভাবে বাংলাদেশের সম্পদ লুট করে বিলাত আমেরিকায় টাকা রেখেছে।
নির্বাচন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এখন বিএনপি-জামাত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। স্বাধীন বাংলাদেশের জনগণ তা সফল হতে দিবে না।
নেতাকর্মীরা সচেতন থাকবেন, ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেছেন নির্বাচন হবে। ইনশাল্লাহ সুষ্ঠ সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আর সেই নির্বাচন কেউ ব্যাহত করার চেষ্টা করলে , আইন শৃঙ্খলা বাহিনী মুখে বুড়ো আঙ্গুল দিয়ে বসে থাকবেন না। জনগণ বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করবে তাদেরকে সঠিক জবাব দিবে।
নেতাকর্মীদের আরো বলেন, কারা নির্বাচনে আসলো আর কার নির্বাচনে আসলো না সেটি ভাবার বিষয় নয়। লক্ষ্য রাখতে হবে জনগণ যেন তাদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট কেন্দ্রে যায়। তাছাড়া নেতাকর্মীদের আইনমন্ত্রী হয়ে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে বলেন তিনি। উন্নয়নের জন্য শেখ হাসিনার নৌকাকে বিজয় করতে হবে।
এর আগে আখাউড়া রেলওয়েস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জনগণকে বিভ্রান্ত করেন এমনটা বলেছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।
সেখানে আইনমন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন‘বিএনপি নেতাকর্মীদের মামলার বিচার কাজের জন্য রাতেও আদালত বসানো হচ্ছে।‘মির্জা ফখরুলকে ভালো জানতাম। তিনি অনেক কথাই জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেন। সকল রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে’।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত