
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শুভেচ্ছা উপহার (৫০ কেজি ডাল) পৌছে দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
গত মঙ্গলবার উপজেলার মঙ্গলচন্ডি মন্দির থেকে এই শুভেচ্ছা উপহার বিতরণ শুরু করেন তিনি।
প্রথম দিনেই উপজেলার সার্বজনীন ১৫৮টি মন্ডপের মধ্যে প্রায় ৪০ টি মন্ডপে এই উপহার তুলে দিয়েছেন তিনি। পর্যায়ক্রমে সবা মন্ডপেই এই উপহার পৌছে যাবে।
মঙ্গলচন্ডি মন্দিরে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রেমসাগর হাজরার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মঙ্গলচন্ডি মন্দিরের পুরোহিত দীপংকর ভট্টাচার্য, নবরুপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ঝিনুক বৈদ্য, কোষাধ্যক্ষ স্বাধীন চাষা প্রমুখ।
প্রেমসাগর হাজরা বলেন, শ্রীমঙ্গলবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এখানে বার বার আমি নির্বাচনে জয় লাভ করেছি। ভোট যেমন পেয়েছি। মানুষের ভালোবাসাও পেয়েছি। শারদীয় দুর্গা পূজায় উপজেলার প্রতিটি সার্বজনীন পূজায় আমি দুই বস্তা করে ডাল উপহার পাঠিয়েছি। পূজায় প্রসাদ তৈরীতে এই ডাল কাজে লাগবে। আমি নিজেই প্রতিটি মন্ডপে যাচ্ছি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক। দেবী দুর্গার আশির্বাদে মঙ্গলময় হোক সকলের জীবন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...