নির্বাচনের ফল নিয়ে কারচুপি করলে ছাড় দেয়া হবে না। শনিবার(২১অক্টোবর) বিকালে সরাইল উপজেলা নোয়াগাঁও নিজ এলাকার ঈদগাহ মাঠে উপ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা এ কথা বলেন।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ভাইয়েরা আমার আমি আমার জয়ের প্রতি আশাবাদী। মানুষ চুন খাইলে'দই দেখলে ভয় পাই। তিনি বলেন,কেউ মনে করেন নির্বাচন আদৌ হবে কি'না। কেউ মনে করে নির্বাচন কোন জাতের হবে।দরজা লাগিয়ে নির্বাচন হবে'না' লাইলাতুল ইলেকশন?মানে রাতের ইলেকশন হবে অনেকেই বলে। সাবেক এমপি বলেন, আমি আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই। আমি সবাইকে বলেছি, আগামী নির্বাচন হতে হবে অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ। উপ-নির্বাচনে 'কলারছড়ি' মার্কার নির্বাচনী সভার সভাপতিত্ব করেন,ঈদগা কমিটির সভাপতি মো.ফরিদ মৃধা,
মো.ফজলুল হক মৃধা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন,এড. সাদুল্লাহ মৃধা। সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো,হুমায়ুন কবির,কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,মোহাম্মদ আলী নেওয়াজ, ইউপি সদস্য মো.সোহাগ মিয়াসহ নোয়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের সাবেক সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধা বলেন, নির্বাচনের ফল নিয়ে কোন প্রকার কারচুপি করলে এর ফলাফল সরকারকে ভোগ করতে হবে। এই নির্বাচন অগ্নিপরীক্ষা। কোন প্রকার বাধা দিলে, উল্টাপাল্টা করলে, বাঁধবে লড়াই। এ সময় যদি এই ধরনের পরিস্থিতি হয়। তখন আপনাদেরকে নিয়ে রাজপথে নামবো। কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
উন্নয়নের ব্যাপারে সাবেক এমপি বলেন, আমার সময় যে রাস্তাঘাট করে গিয়েছিলাম আজ সব রাস্তাঘাট ভেঙ্গে শেষ হয়ে গেছে। আমি ছাড়া আর এ কাজ কেউ করবে না। আমার কিছু স্বপ্ন রয়েছে। নির্বাচনে পাস করতে পারলে স্বপ্ন বাস্তবায়ন করব। আমার অসমাপ্ত কাজ গুলি করার জন্য। আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমার সময় অনেক রাস্তা আমি পাশ করে দিয়ে আসছিলাম।কিন্তু তারা পড়ে করে নাই। এগুলা কাজ আমার করতে হবে। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন,মুরুব্বীরা কেউ আমার বন্ধু,কেউ আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার ভাতিজারা আমি আপনাদের সকলে আত্মীয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত