নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে রানা আকবর মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে কী না, সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।
নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাতে পূজামন্ডপ এলাকায় ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা। এসময় ৮ থেকে ১০ জনের একদল সন্ত্রাসী সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহতাবস্থায় তুষার নামে এক সহযোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।
জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার প্রকৃত কারণ জানা ও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে কী না সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত