নরসিংদীতে এক হাজার শিক্ষক নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে “মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঁচদোনা স্যার কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য ডা.আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল হক,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার ও থানা সদর মডেল স্কুলের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।

এতে পলাশ নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌর এলাকার মাধ্যমিক স্কুল এবং কলেজের এক হাজার শিক্ষক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।