
নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে ৪ মাসের নবজাতক শিশু হাজেরার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশু হাজেরা বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে। শনিবার বেলা ১২ টায় বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, শিশু সন্তান কে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলেন মা রোমা বেগম। রাত দুই টায় ঘুম থেকে উঠে টয়লেটে যায়, সেখান থেকে এসে তিনি আবার ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাত ৫ টায় ঘুম ভেঙে গেলে দেখেন ঘরের দরজা খোলা পাশে শিশু সন্তান নেই। অনেক খুঁজাখোজি করে তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
শিশুর মা রোমা বেগম বলেন, সন্ধায় আমার শিশু সন্তান কে নিয়ে ঘুমিয়ে ছিলাম।রাত দুই টায় ঘুম থেকে উঠে টয়লেটে যাই তারপর আবার ঘুমিয়ে গিয়েছিলাম। ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা পাশে আমার সন্তান নেই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম বলেন, মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। চার মাসের শিশু কিভাবে পুকুরে গেলো খোঁজখবর নিচ্ছি পরে জানানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...