ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় শহর আররাসে ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত ও অপর দুই শিক্ষক গুরুতর আহত হওয়ার পর জাতীয় নিরাপত্তা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ৭ হাজার সেনা সদস্য মোতায়েন করছে ফ্রান্স।
শনিবার থেকে শুরু হওয়া এই সেনা মোতায়েনের কাজ আগামী সোমবারের মধ্যেই শেষ হবে বলে আশা করছে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রেসিডেনশিয়াল প্যালেস।
শুক্রবার ফ্রান্সের আররাস শহরের লাইসি গ্যামবেটা স্কুলের শিক্ষক ডোমিনিক বেরনার্ডকে প্রকাশ্য দিবালোকে একের পর এক ছুরিকাঘাত করে খুন করে মোহম্মদ মোগুশকভ নামের ২০ বছর বয়সী এক তরুণ। তাকে বাধা দিতে গিয়ে স্কুলের অপর দুই শিক্ষকও গুরুতর আহত হন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত