ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসনটিতে ইতোমধ্যেই বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশ করে আলোচনায় এসেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোভাযাত্রায় সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাইছেন আসনটিতে নতুন মুখ এমপি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকা থেকে শুরু হওয়া হাজারো মোটরসাইকেল ও যানবাহন নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন প্রায় ১০ হাজারের অধিক নেতাকর্মী।
শোভাযাত্রাটি মহাসড়কের নবীনগর, বিশমাইল, সাভার বাস স্ট্যান্ড ও বলিয়ারপুর হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়।

আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এই শোভাযাত্রায় অংশ নেন পাথালিয়া, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তৃণমূল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকশই উন্নয়ণের ফিরিস্তির শোভাযাত্রা করেছি। হাজার হাজার তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এর আগে সাভার-আশুলিয়ায় এত বড় শোভাযাত্রা দেখিনি। নৌকার পক্ষে আমরা সবাই একাট্টা। আমি আওয়ামী লীগেরই পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি। ইতোমধ্যে খোদ আওয়ামী লীগের নেতারাই আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমাকে দমাতে পারবে না। কারণ আমি নৌকারই লোক।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত