ঢাকার সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি সম্প্রতি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসায় রয়েছেন তিনি।
সোমবার বেলা ১২ টার দিকে মেয়র নিজেই তার অসুস্থতার বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়ে পৌরসভার এলাকার ব্যাংক কলোনির বাড়িতে ফেরেন মেয়র।
পৌর মেয়র মুঠোফোনে বলেন, কয়েদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ছিলাম। গত পশু বাড়িতে এসেছি। আমি খুব অসুস্থ, খুব দুর্বল।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, মেয়র ডেঙ্গু আক্রান্ত কি না তা আমি জানি না। তবে তিনি অসুস্থ হয়েছিলেন সেটা জানি। আজও কথা হয়েছে তিনি এখন কিছুটা সুস্থ। আজ আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি আছে৷ তবে কোন মৃত্যু নেই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত