
সূর্যোদয়ের দেশ জাপানে অভিবাসী বা বিদেশির সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়ে প্রায় ৩২ লাখ ছাড়িয়ে গেছে।
দেশটির অভিবাসন পরিষেবা এজেন্সির ভাষ্য অনুযায়ী, জুন মাসের শেষের হিসেব অনুযায়ী জাপানে প্রায় ৩২ লাখ ২৪ হাজার বিদেশি অধিবাসী অবস্থান করছিলেন। চলতি বছরের প্রথমার্ধে এই সংখ্যা ১ লাখ ৪৯ হাজার বেড়েছে।
ভিসার ধরনের হিসেবে, সেসময় জাপানে প্রায় ৩ লাখ ৫৮ হাজার বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থী ছিলেন; যা ছয় মাস আগের সময় থেকে ৩৩ হাজার বেশি। বিশেষ দক্ষ কর্মীর মর্যাদা থাকা লোকজনের সংখ্যাও ৪২ হাজার থেকে বেড়ে প্রায় ১ লাখ ৭৩ হাজারে উন্নীত হয়েছে। জাপানে বসবাস করা বিদেশি নাগরিকের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
এদিকে ১ জুলাইয়ের হিসেব অনুযায়ী জাপানে প্রায় ৭৯ হাজার বিদেশি নাগরিক তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করছিলেন। এটি ছয় মাস আগের তুলনায় ৮ হাজার ৬শ বেশি।
অভিবাসন কর্মকর্তাদের ভাষ্যমতে, বৈশ্বিক মহামারি সংক্রান্ত সীমান্ত নিয়ন্ত্রণ পদক্ষেপসমূহ শিথিল করার পর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি নাগরিক জাপানে আসতে শুরু করেছেন।
তবে, কর্মকর্তারা বলছেন যে এর মধ্যে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করছেন এবং তারা এর বিরুদ্ধে যথাযথ অভিবাসন নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করবেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড জাপান।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড...
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে...
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার...