"এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন"প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কার্যক্রম বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এ সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী,রিসোর্স পার্সন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মো: আমিরুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমূখ।
আগামী ৪ অক্টোবর থেকে ১৮ দিন কর্ম দিবসের মধ্যে পলাশ উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১১ হাজার কিশোরীদের এ টিকা দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত