ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি বুধবার সকাল নাগাদ বাংলাদেশের বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এজন্য সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা লঞ্চ চলাচল বন্ধ করার কথা জানান।
তিনি বলেন, সকালে ৭ নম্বর বিপৎসংকেত জারি করার জন্য উপকূলীয় অঞ্চলে সকালেই লঞ্চ চলাচল বন্ধ করে দেই আমরা। কিন্তু সদরঘাট থেকে চাঁদপুরে লঞ্চ চলছিল। বিকেল ৩টা থেকে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আর দক্ষিণাঞ্চলের লঞ্চ বিকেলের পর সদরঘাট ছেড়ে যায়। সেগুলো আর যাবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত