রাজধানী ঢাকার মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুনে এনআরবি নামে একটি ডাটা সেন্টার পুড়ে গেছে। এছাড়াও আরও কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) শাটডাউন থাকায় দেশে ইন্টারনেটের গতি ধীর হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে খাজা টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও তাদের সহযোগিতা করছেন।
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি এমদাদুল হক অনলাইন সংবাদমাধ্যম বলেন, “ঢাকা কোলা নামের আরেকটি ডাটা সেন্টার ঝুঁকির মধ্যে রয়েছে। ওটা পুড়ে গেলে বড় ধরনের ক্ষতি হবে।”
জানা গেছে, রাত সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা কোলা নামের ওই ডাটা সেন্টারটিতে আগুন লাগেনি। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে রক্ষা করা যাবে না।
কবে নাগাদ ইন্টারনেটের গতি ফিরবে জানতে চাইলে এমদাদুল হক বলেন, “ওই ভবনের লেভেল থ্রি, ম্যাক্স হাব, আমরা নেটওয়ার্কস, আর্থনেট ও উইনস্ট্রিম আইআইজি পুড়ে গেছে। ফলে ইতোমধ্যে ৭০-৮০% ব্যান্ডউইথ হারিয়েছি। ইন্টারনেটের গতি কবে নাগাদ ফিরবে, সে বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত