মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৩৫ বোতল বিদেশি মদের বোতলসহ সন্তোষ রবি দাস (২৪) ও অজয় রবি দাস (২২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমসেরনগর চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় আটককৃত সন্তোষ রবি দাসের কাছ থেকে ১৫ বোতল ও অজয় রবি দাসের কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শামীম আকনজি জানান, ‘আটককৃত ২ যুবক কুলাউড়া থানাধীন চাতলাপুর চা বাগানের বাসিন্দা। তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কমলগঞ্জ থানা এলাকায় নিয়ে এসেছিল। শনিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমসেরনগর চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।’
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘এ ঘটনায় শমশেরনগর ফাঁড়ির এসআই কাশী চন্দ্র শর্মা বাদী হয়ে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রবিবার আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।’
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত