প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ,শিলাবৃষ্টি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মৌলভীবাজারের কমলগঞ্জে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ৬০ পরিবারকে ২ বান্ডিল করে ১২০ বান্ডিল ঢেউটিন ও প্রতি পরিবারকে ৬ হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু,শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত