
জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ এক ভারতীয় ধনকুবের নিহত হয়েছেন। তারা হলেন-হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া।
সোমবার (২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ৬ আরোহীর সবাই নিহত হন।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।
খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। হরপালের ২২ বছর বয়সি ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি ওই সময় উড়োজাহাজ চালাচ্ছিলেন না।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প