
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন তিন চিকিৎসক। গতকাল রাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসেছেন তাদের দুই জন।
আজ (বৃহস্পতিবার) দেশে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গেও বিদেশি চিকিৎসকদের বৈঠক করার কথা রয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসায় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনজন বিদেশি চিকিৎসক ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব।
এ ব্যাপারে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে ম্যাডামকে দেখে এসেছেন তার চিকিৎসায় বিদেশ থেকে আসা দুইজন বিদেশি চিকিৎসক। তারা রাত ২টার একটু আগে হাসপাতাল থেকে বেরিয়ে যান।’
তিনি আরও বলেন, আজ বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু